আপনি কি এই সমস্যায় ভুগছেন?
আক্কেল দাঁত (Wisdom Tooth) গজানোর সময় মাড়িতে বা কানে তীব্র ব্যথা হচ্ছে?
মাড়ি বা হাড়ে আটকে থাকার কারণে দাঁত সোজা হয়ে উঠতে পারছে না?
মুখ খুলতে বা খাবার গিলতে কষ্ট হচ্ছে এবং গাল ফুলে গেছে?
ভাঙা দাঁতের শেকড় মাড়ির ভেতরে গেঁথে আছে?
চিকিৎসা কীভাবে করা হয়:
এক্স-রে দেখে দাঁতের সঠিক পজিশন নির্ণয় করা হয়।
লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে স্থানটি অবশ করে মাড়িতে সূক্ষ্ম কেটে হাড়ের ভেতর আটকে থাকা দাঁতটি নিরাপদে বের করে আনা হয় এবং প্রয়োজন অনুযায়ী সেলাই দেওয়া হয়।
চিকিৎসা না করালে কী ঝুঁকি হতে পারে:
আক্কেল দাঁতের চাপে পাশের ভালো দাঁতটি নষ্ট হয়ে যায়, সি সিস্ট (Cyst) বা ইনফেকশন হয়ে হাড়ে ক্ষতি হতে পারে।
চিকিৎসা করালে আপনার লাভ: স্থায়ী ব্যথা ও মাড়ির ইনফেকশন থেকে মুক্তি পাবেন এবং পাশের সুস্থ দাঁতগুলো সুরক্ষিত থাকবে।
